- প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫ ০৫:৩০ পিএম
গোপালগঞ্জ শহরের জিমি হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ শহরের জিমি হোটেলের একটি রুম থেকে আলহাম মিয়া (৬১) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে জিমি হোটেলের ৫০৫ নং রুম থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি আলহাম মিয়া (৬১) রাজবাড়ী জেলার সদর উপজেলার কাজীকান্দা গ্রমের ইউছুব মোল্যার ছেলে।
ওসি মো: শাহ আলম জানান, গত ২৫ নভেম্বর অফিসিয়াল কাজের জন্য রাজবাড়ী থেকে গোপালগঞ্জে এসে জেলা শহরের জিমি হোটেলে ওঠেন। পরে আজ সকাল থেকে দুপুরে পযর্ন্ত হোটেল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে বিভিন্ন সময় ডাকাডাকি করেও কোন সারা শব্দ পাননি। পরে পুলিশে খবর দিলে পুলিশ হোটেলে এসে ৫০৫ নাম্বর রুমের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। এসময় তার কাছে থাকা কয়েকটি আইডি কার্ড, মোবাইল ফোন উদ্ধার করে।
তিনি আরো বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারন জানা যাবে। ইতিমধ্যে নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!