গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা দিলো সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রাফিকুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম।


আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকালে শহরের রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিক-উজ- জামান।


রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল ইসলাম শাহীন, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ইকরামুল কবীর, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রসুন মণ্ডল, চ্যানেল-২৪ এর বাদল সাহা ও বৈশাখী টেলিভিশনের শেখ মোস্তফা জামান।


এছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো, এটিএন নিউজের সজীব বিশ্বাস, স্টার নিউজের নুরুল আলম ফয়সাল, মোহনা টেলিভিশনের মাসুদ পারভেজ, নাগরিক টিভির আশিক জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে ফুল দিয়ে গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রাফিকুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রাফিকুজ্জামান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রয়োজনে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ  নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন।


তিনি আরও বলেন, মানবিক উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জে সরকারি জমিতে একটি বৃদ্ধাশ্রম স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকসহ সমাজসেবীদের এগিয়ে আসার আহবান জানান।  


সভায় বক্তারা নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি তুলে ধরেন বক্তারা। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?