- প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ০৪:৩৮ পিএম
গোপালগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবীদের দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে আইনজীবীদের দুই পক্ষ। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় জেলা আইনজীবী সমতিতে এ সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
¬¬¬¬
জেলা আইনজীবী সমিতির ২য় তলায় হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ্যাডভোকেট আবুল খায়ের। তিনি বলেন, ২০২৫ সালের ৩০ জুন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়। কিন্তু কার্যনির্বাহী কমিটি ৮ মাস পূর্বে মেয়াদ উত্তির্ন হলেও এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে গত ১০ মার্চ আলোচনা করে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসভায় মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০০ জন আইনজীবীর সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের পূর্ব পর্যন্ত সকল দায়িত্ব আহবায়ক কমিটি পালন করবে।
তিনি আরো বলেন, সাধারণ সদস্যরা বারবার অনুরোধ করা সত্ত্বেও নির্বাচন না দিয়ে কালক্ষেপন করতে থাকেন তারা।
সংবাদ সম্মেলনে প্রবীন আইনজীবী এ্যাডভোকেট আজগার আলী, এমএ সেলিম, রবিউল ইসলাম, তৌফিকুল ইসলামসহ আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, বর্তমান কমিটি জেলা আইনজীবী সমিতির নিচ তলায় পাল্টা সংবাদ সম্মেলন করে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য দেন সাধারন সম্পাদক এম এম জুল কদর রহমান।
তিনি বলেন, কমিটির মেয়াদ শেষ হলে নির্বাচনের উদ্যেগ নেয়া হয়নি এটা ঠিক নয়। নির্বাচন করার উদ্যোগ নেয়া হলে জাতীয় নির্বাচনের কারনে জেলা প্রশাসনের নির্দেশে নির্বাচন স্থাগিত করা হয়। ফলে নির্বাচন করা সম্ভব হয়নি। তবে তারা যে আহবায়ক কমিটি গঠন করেছে তা সম্পূর্ণ অবৈধ। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!