- প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ০৪:৩৭ পিএম
গোপালগঞ্জ-০৩ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে স্ত্রীর মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০৩ আসনে স্বামীর বিরুদ্ধে প্রার্থী হয়েছে স্ত্রী। এ আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। তার রিবুদ্ধে প্রার্থী হয়েছেন তাঁরই গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রওশন আরা।
এঘটনায় গোপালগঞ্জ-০৩ আসনে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং মানুষের মধ্যে কৌতুহল তৈরি করেছে। তবে, অনেকেই এটিকে নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন।
জানাগেছে, গতকাল সোমবার মানোনয়নডত্র জমাদানের শেষ দিনে সহকারী রিটার্নিং অফিসার জহিরুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি প্রার্থী এস এম জিলানী। এরপর তারই স্ত্রী রওশন আরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী রওশন আরা বলেন, “উনি (এস এম জিলানী) তো দলীয়ভাবে মনোনীত, আর আমি তো স্বতন্ত্র প্রার্থী। দুইটা তো আলাদা। উনি দলের প্রার্থী, আমি স্বতন্ত্র প্রার্থী। প্রার্থী হওয়ার অধিকার তো সবারই আছে। সময়ই বলে দেবে, আমি উনার সাথে প্রতিদ্বন্দ্বীতা করবো কি না। তবে, যদি সেই রকম পরিস্থিতি হয়, তাহলে প্রতিদ্বন্দ্বীতা করবো।
তবে এ ব্যাপারে বিএনপি প্রার্থী এস এম জিলানীর বক্তব্য পাওয়া না গেলেও তার বরাত দিয়ে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, আমি এই ব্যাপারে এস এম জিলানীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, প্রত্যেকের একটি গণতান্ত্রিক অধিকার রয়েছে। অনেকে তো দল ত্যাগ করে নির্বাচন করেন। তবে, যে কারণেই হোক, তিনি মনোনয়ন জমা দিয়েছেন। যদি শেষ সময় পর্যন্ত তিনি প্রত্যাহার না করেন, তবে দল থেকে তার বিরুদ্ধে সংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হবে।
তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী রওশন আরা আমাদের জেলা মহিলা দলের সভানেত্রী।তিনি কেন মনোনয়ন জমা দিয়েছেন, তা আমার জানা নেই। প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি তিনি প্রত্যাহার না করেন, তাহলে পরবর্তিতে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!