- প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৪ পিএম
গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো: সিপন ভূঁইয়ার উপর দূর্বৃত্তদের গুলির ছোঁড়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নির্বাচনী প্রচারণা শেষে বাড়ীতে ফেরার পথে গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো: সিপন ভূঁইয়ার উপর দূর্বৃত্তদের গুলির ছোঁড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর প্রার্থীসহ তর্মী সমর্থকদের মধ্যে ভীতি ও ক্ষোভ বিরাজ করেছে।
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলা চন্দ্রদিঘলিয়ার নতুন চর ভূইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী সিপন ভুইয়া জানান, নির্বাচনী প্রচারণা শেষে গাড়ি ভাড়া দেয়ার জন্য টাকা নিতে বাড়িতে যাচ্ছিলেন তিনি। এসময় বাড়ী রাস্তার উপর উঠতেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দূর্বৃত্তরা। এসময় প্রাণ বাঁচাতে গেলে পড়ে গিয়ে আহত হন তিনি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি তা বলতে পারেনি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এঘটনার পর থেকে প্রার্থী ও তার কর্মী সমর্থকদের মধ্যে ভীতি ও ক্ষোভ বিরাজ করেছে। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন তারা।
গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। #
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!