- প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৩ পিএম
গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার ও নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিয়োগ এনে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি প্রার্থী ডা: কে এম বাবরের বিরুদ্ধে অপপ্রচার ও নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিয়োগ এনে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্রপ্রার্থী এম এইচ খান মঞ্জুর সমর্থকেরা।
আজ রবিবার (০১ জানুয়ারী) সকাল ১১টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকায় স্বতন্ত্রপ্রার্থী এম এইচ খান মঞ্জুর নির্বাচনী অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: জামাল উদ্দিন শেখ। এসময় স্বতন্ত্রপ্রার্থী এম এইচ খান মঞ্জুর সমর্থকেরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, এম এইচ খান মঞ্জুর স্বতন্ত্রপ্রার্থী হিসাবে গোপালগঞ্জ-০২ আসনে হরিণ প্রতিকে নির্বাচন করছেন। তার গণজোয়ার দেখে বিএনপি প্রার্থী ডা: কে এম বাবর ও তার কর্মী সমর্থকেরা বিভিন্নভাবে অপপ্রচারণ চালাচ্ছেন। অথচ বিএনপি প্রার্থী ডা: কে এম বাবার নিজেই আচারণবিধি লঙ্ঘন করছেন।
তিনি আরো বলেন, বিএনপি প্রার্থী প্রভাব খাটিয়ে সরকারি খালের জয়গা দখল করে ভবন নির্মাণ করে ক্লিনিক বানিয়ে খালের পরিবেশ নষ্ট করছেন। এমনকি ক্লিনিকের আবর্জনা ফেলে পানি দূষিত করছে। মামলা ও হামলার ভয় দেখিয়ে হাজার হাজার নিরাপরাধ মানুষকে বাড়ী ছাড়া করেছেন।
তিনি আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র বিভিন্নস্থানে রঙ্গিণ বিলবোর্ড লাগিয়ে শহরের সৌন্দয্য নষ্ট করাসহ নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করেছেন। তিনি নির্বাচন কমিশনের কোন নির্দেশ মান্য করছেন না। ফলে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে।
তিনি নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তা দ্রুত পদক্ষেপ নিবেন বলে দাবী করেন। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!