- প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ০৯:৪৯ পিএম
গোপালগঞ্জ-০২ আসনে গণফোরামের প্রার্থী ঘোষণা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ আসনে গণফোরাম প্রার্থীতা ঘোষণা করেছে। গোপালগঞ্জ-০২ আসনে গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজের নাম ঘোষনা করা হয়।
আজ শনিবার (০৮ নভেম্বর) বিকেলে শহরের চৌরঙ্গীতে দলীয় কায্যালয়ে এক সংবাদ সম্মেলনের মধ্যে প্রার্থীর নাম ঘোষনা করেন প্রেসিডিয়াম সদস্য শাহ নুরুজ্জামান। এসময় গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজকে প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দেন। এরপর সুব্রত ভট্টাচার্যকে (সেতু) আহবায়ক ও বুলবুল মোল্লাকে সদস্য সচিব করে গোপালগঞ্জ জেলা গণফোরামের ৩১ সদস্যের কমিটিও ঘোষনা করেন। এসময় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গণফোরমের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য শাহ নুরুজ্জামান বলেন, দেশের যে অবস্থা তাতে মানুষ আশংকার মধ্যে রয়েছে, এখনো সংকট কটেনি। তবে মানুষ নির্বাচনমুখী রয়েছে। অাগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হোক এটা আমরা যারা গণতন্ত্রকামী মানুষ, যারা স্বাধীনতার স্বপক্ষের মূলধারার রাজনৈতেক দল তারা চাই। আমরা চাই কোন স্বাধীনতা বিরোধ দল জামাত, মৌলবাদীর পক্ষে না যাক, যারা দেশে-বিদেশে ষড়যন্ত্রের সাথে যুক্ত তারা না যাক।
তিনি আরো বলেন, ৭২ এর সংবিধান এখন সংস্কার করা হচ্ছে, তারপরেও এখনো ৭২ এর সংবিধান অটুট রয়েছে। সংবিধান এখন কুলশিত হয়েছে, কিন্তু সংবিধানের কোন দোষ নেই। ৫৩ বছর যারা দেশ শাসন করেছে, যারা স্বৈরশাসনের অবতারনা করেছেন তাদের বিচার হোক।
গণফোরামের প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজ বলেন, আজকে নির্বাচনের দিকে এ দেশ তাকিয়ে আছে, এ দেশ একটি নির্বাচন চায়। এই নির্বাচনে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা পরিবর্তনের জন্য কাজ করার সুযোগ পাবো এবং ভালো লোক রাজনীতিতে আসবে। ডা. মোহাম্মদ ইউনুছের দীর্ঘদিন থাকার কোন সুযোগ নেই কারন এবটি একটি অস্থায়ী সরকার। এখানে নির্বাচন হতেই হবে। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!