- প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৮:০৪ পিএম
গোপালগঞ্জ-০২ আসন : ভোটারদের মন জয় করতে গণসংযোগ করেছেন জাকের পার্টির প্রার্থী এ্যাভোকেট মাহমুদ হাসান
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-০২ আসনের নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন জাকের পার্টির মনোনীত প্রার্থী এ্যাভোকেট মাহমুদ হাসান।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নেতাকর্মীদের সাথে নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম, বলাকই, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, ও ওহাবের মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি বিভিন্ন হাট-বাজার, দোকান ও বাড়ীতে বাড়ীতে গিয়ে ভোটার এবং সাধারন মানুষের সাথে কথা বলেন। এসময় তিনি গোপালগঞ্জের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে দলীয় প্রতীক গোলাপফুল মার্কায় ভোট চান।
গণসংযোগকালে জাকের পার্টির গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী এ্যাভোকেট মাহমুদ হাসান বলেন, গোপালগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাকের পার্টির কোন বিকল্প নেই। আমি গোপালগঞ্জের সন্তান তাই আমাকে ভোট দিয়ে সংসদে পাঠালে গোপালগঞ্জের উন্নয়নের ধারা অব্যহত রাখার চেষ্ঠা করবো। সেই সাথে মাদক ও অপরাধ মুক্ত সমাজ গঠনে কাজ করবো। বেকাররা যাতে চাকরী পায় সেজন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!