- প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ১১:২৮ পিএম
গোপালগঞ্জ-০২ আসন : নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে প্রচারণার সময় বিএনপি প্রার্থীর সমথর্কদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক আহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০২ আসনে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী ডা: কে এম বাবরের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার ৪ সমর্থক আহত হয়েছে।
আজ শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে এ ঘটনা ঘটে।
বৌলতলী ফাঁড়ির পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থনে মিনারুল শিকদারসহ ১০ জন কর্মী মাহিন্দ্রা যোগে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করতে রাউতখামার গ্রামে প্রবেশ করে। এদের মধ্যে ৪ জন কর্মী রাস্তায় চলাচলরতঃ জনসাধারণের মাঝে তাদের লিফলেট বিতরণ করতে থাকে। এসময় বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবরের কর্মী অন্তর মোল্লার নেতৃত্বে ১০/১৫ জন লোক লাঠিসোঁটা নিয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়ার প্রচারণায় বাঁধা দেয়। কথা কাটাকাটির এর পয্যায়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়ার সমর্থকদের উপর হামলা চালিয়ে মারধর করে।
এসময় কামরুজ্জামানের কর্মীরা উলপুর বাজারের কালাম কাজীর দোকানে আশ্রয় নিলে সেখানেও ঢুকে আবারও মারধর করে ও তাদের সাথে থাকা একটি মোবাইল ফোন এবং ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে সেনা সদস্যরাও সেখানে গিয়ে হাজির হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় এখন পযর্ন্ত কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান মুঠোফোনে বলেন, এটা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় নিজ ঘরে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে এক গৃহবধূকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত...
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!