শিরোনামঃ

গোপালগঞ্জ-০১ ও ০৩ আসনে বিএনপি প্রার্থীর গণসংযোগ



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করছেন গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। অপরদিকে, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিএনপি প্রার্থী এস এম জিলানীর পক্ষে গণসংযোগ করছেন বিএনপির নেতাকর্মীরা।


আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কোটালীপাড়া পৌর এলাকার ও বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় সেলিমুজ্জামান বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আসুন, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সুখী-সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হই। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করে যাবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই একসঙ্গে মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।"


আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে সেলিমুজ্জামান সেলিম বলেন, "ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান—এটাই বড় পরিচয় নয়, আমাদের আসল পরিচয় আমরা সবাই মানুষ। বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। ধর্ম যার যার, উৎসব সবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দিন।"


অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


অপরদিকে, আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিএনপি প্রার্থী এস এম জিলানীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে কোটালীপাড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণ সংযোগ করছেন কুশলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।


এসময় তারা বাড়ীবাড়ী, দোকান ও হাট বাজারে গিয়ে ধানের শীষ প্রতীকে এস এম জিলানীর পক্ষে ভোট চান। এসময় কুশলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মিয়া ঠান্ডাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?