- প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ০৪:২৯ পিএম
গোপালগঞ্জ-০১ আসনে সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনী প্রচারণায় তাঁর সহধর্মিনী
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তাঁর সহধর্মিনী বিশিষ্ট লেখক, রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা বিনতে আহমেদ ও পরিবারের সদস্যরা।
সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিনী সাবরিনা বিনতে আহমেদ ও পরিবারের সদস্যরা নির্বাচনী এলাকা কাশিয়ানী উপজেলার বিভিন্ন বাজার, খায়েরহাট, গুচ্ছগ্রামসহ বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ, গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন এসময় ভোটারদের কাছে ধানের শীষে ভোট ও দোয়া কামনা করেন তারা। নারী নেতৃত্বের শক্তিশালী উপস্থিতি প্রচারণায় নতুন উদ্দীপনা যোগ হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিনী সাবরিনা বিনতে আহমেদ বলেন, "আমার স্বামী সেলিমুজ্জামান সেলিম সবসময় মানুষের পাশে থাকতে বিশ্বাস করেন। তিনি, জনগণের সেবক হিসেবেই কাজ করে যেতে চান। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে জনসেবার সুযোগ দিন। আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের শক্তি।"
তিনি আরও বলেন, "গণতন্ত্র ও মানুষের অধিকার আদায় করতে বিএনপি মাঠে আছে, থাকবে। এ এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার নিশ্চয়তা এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে সেলিমুজ্জামান সেলিমের রয়েছে সুস্পষ্ট পরিকল্পনা। পরিবর্তনের প্রত্যাশায় আপনাদের ভোট অত্যন্ত মূল্যবান।"
এ সময় কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা, সাধারণ সম্পাদক ফারজানা পপি, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. বিলাল হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী মো. এনামুল হক শিমুল, সদস্যসচিব মো. আরিফুল ইসলাম পাবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, কাশিয়ানী সদর ইউনিয়ন মহিলা দলের নেত্রী ইরিন জামান ইরাসহ বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দ ও বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!