- প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫ ০৪:২৬ পিএম
গোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির গায়েবানা জানাযা ও কফিন মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির প্রতীকী কফিন নিয়ে গায়েবানা জানাযার নামাজ আদায় করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের শিক্ষার্থীরা।
আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শরিফ ওসমান হাদির প্রতিকী কফিন নিয়ে একটি বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সমানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সাড়িবদ্ধভাবে এই প্রতীকী কফিন নিয়ে গায়েবানা জানাযা পড়েন শিক্ষার্খীরা। গায়েবানা জানাযা নামাজ পড়ান পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু দারদা। জানাযার নামাজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
নামাজ শেষে সেখান থেকে ভারতের আগ্রাসন বিরোধী কফিন মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনের সামনে গিয়ে শেষ হয়। সেখান শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত, শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ, ফার্মেসী বিভাগের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু দারদা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ভারতে আগ্রাসন বিরোধী বক্তব্য দেওয়ায় আমাদের আবরার ফাহাদকে ভারতীয় ‘র’ এর এজেন্ট ছাত্রলীগের কর্মিরা তাকে হত্যা করে। ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদিকেও ভারতীয় ‘র’ এর পৃষ্ঠপোষকতায় তাদের এজেন্ট ছাত্রলীগের কর্মিরা গুলি তাকে হত্যা করেছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে তাকে হত্যা করা হয়। যত হত্যা করা থোক না কেন আমরা তাদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললো। আমরাও যুগে যুগে হাদি হতে চাই বলেও মন্তব্য করেন। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!