- প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:১৯ পিএম
গণভোটে হ্যাঁ এর প্রচারণায় যবিপ্রবি শিক্ষার্থীরা
যবিপ্রবি প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে অনুষ্ঠিতব্য গণভোটে হ্যাঁ এর পক্ষে জনমত গঠনে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, মসজিদের মুসল্লী, দোকানদার, ভ্যান চালক, পথচারী ও স্থানীয় বাজারে সাধারণ মানুষের মাঝে হ্যাঁ ভোটের পক্ষে লিফলেট বিতরণ করেন শিক্ষার্থীরা।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ভোটের পাশাপাশি জুলাই সনদকে স্বীকৃতি প্রদানে জনগণের মতামত গ্রহনের লক্ষে হ্যাঁ এবং না ভোটের ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোঃ জালিস মাহমুদ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে আমাদের এই প্রচারণা।রাষ্ট্র সংস্কার, শোষণ ও বৈষম্য দূরীকরণ ও দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে আপনারা হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন।
পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো: ওসামা বলেন, আমরা দেখেছি গত ১৫ বছর স্বৈরাচার হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে দলীয়করণ করে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে।২০২৪ সালের জুলাই এ আমাদের শিক্ষার্থীরা শোষণ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। বৈষম্যহীন, ন্যায়বিচার ভিত্তিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে, জুলাই আন্দোলন অংশ নেওয়া শিক্ষার্থীদের অর্জন ধরে রাখতে ও জুলাই সনদকে বাস্তব রূপ দিতে আমাদের এই হ্যাঁ ভোটের ক্যাম্পেইন।
তিনি আরো বলেন, হ্যাঁ ভোট জয়যুক্ত হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন দলীয় প্রভাব মুক্ত থাকবে।কোনো সরকার নিজের ইচ্ছামত সংবিধান পরিবর্তন করে নিজেকে স্বৈরাচার ও ফ্যাসিবাদী প্রমাণ করতে পারবে না। দেশের বিচার ব্যবস্থা স্বাধীন করা,উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মাঝে সমন্বয় সাধন করার লক্ষ্যেই আমাদের এই প্রচারণা।
এই বিভাগের আরো খবর
-
আজ বেলা ১১ টায় বরিশাল সিটি মার্কেট, পোর্ট রোড, মহাসিন মার্কেট, কলাপট্টি কলোনী ও রসুলপুর কলোনী এলাকায় ব্যাপক জনসংযোগ করেন...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে সংবাদ সম্মেলন করায় নাহিদা বেগম ওরফে সাহিদা বেগম নামের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!