- প্রকাশিত: ৬ আগস্ট ২০২৫ ০৫:৫৪ পিএম
গলাচিপায় ট্রলার, জাল ও সামুদ্রিক মাছসহ ১৫ জেলে আটক
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সামুদ্রিক মাছ আহরণে অবৈধ ট্রল ডোর উইন্ড মেশিন ফিশিং বোট, অবৈধ জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১৫ জেলেকে আটক করেছে চর মোন্তাজ ফাঁড়ির নৌ-পুলিশ। গতকাল ৫ আগষ্ট রাত আনুমানিক সোয়া ১০ টার সময় চরবিশ্বাস ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে গলাচিপা ও রাঙ্গাবালী মৎস্য অফিসের যৌথ অভিযানে এফবি মায়ের আশীর্বাদ নামের একটি ফিশিং বোট যার মূল্য ১৫ লাখ ৯০ হাজার, ফিশিং বোটের মেশিন ৪১৭ এইচপি যার মূল্য ৫ লাখ, ৬ টি ট্রয়নেট যার মূল্য ৪ লাখ ৫০ হাজার, ৪০ টি লাল সূতার জাল যার মূল্য ৪ লাখ, ১ শত ২০ মন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ যার মূল্য ২ লাখ ৫০ হাজার ও ৫ ব্যারেল ডিজেল যার মূল্য ১ লাখ ১০ হাজারসহ সর্বমোট ৩৩ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ হান্নান (৩২), মোঃ মোস্তফা (৪০), মোঃ সালাউদ্দিন (৩৫), মোঃ আকবর (৩৩), মোঃ সুজন মাধবর (৪০), মোঃ বেল্লাল (৩৬), আবুল কালাম (৫০), আব্বাস (৩০), সুমন মোল্লা (২৬), জাহাঙ্গীর আলম (৫৫), মোঃ মিরাজ (২৬), মোঃ নুরনবী (২৯), আব্দুল মালেক (৫০), আক্তার আলী (২২) ও মোঃ ইয়াছিন (৫০)। গ্রেফতারকৃত সবাই ভোলা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বাদী হয়ে সামুদ্রিক মৎস্য আইন ২০২০ এর ২৮/৫১ ধারায় গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে তিনি জানান, সামুদ্রিক মাছ আহরণে সামুদ্রিক আইন মেনে জেলেদের মাছ আহরণ করতে হবে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!