শিরোনামঃ

গলাচিপায় শোক সংবাদ


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদুল ইসলাম স্বপনের সহধর্মিণীর আকস্মিক ইন্তেকালের সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বরিশালে নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তাঁর এই আকস্মিক মৃত্যু পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।


কিছু মৃত্যু মেনে নেওয়া বড় কঠিন। প্রিয় মানুষটি হঠাৎ করে চলে গেলে স্মৃতিগুলোই হয়ে ওঠে সবচেয়ে বড় সঙ্গী। তাঁর চলে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়।


গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার শোকসন্তপ্ত স্বামী, সন্তান, পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।


মহান আল্লাহ তায়ালা মরহুমার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরে দিন, কবরের আজাব থেকে হেফাজত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন।


শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও গভীর বেদনা সহ্য করার শক্তি দান করুন। মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়ার আবেদন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?