- প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ০৯:২৭ এএম
গলাচিপায় সেনাবাহিনী কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্পিং
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সেনাবাহিনী কর্তৃক পরামর্শ, ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। গলাচিপা সরকারি ডিগ্রী কলেজে ২১ জুলাই সোমবার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং পরিচালিত হয়।
৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল এর নির্দেশে গলাচিপায় সেনাবাহিনী কর্তৃক এ কর্মসূচি পালন করা হয়। মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ৬ পদাতিক ব্রিগেডের, ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সলমন ইবনে এ রউফ, এনডিসি, পিএসসি। মেডিকেল অফিসার সহ মোট ১৪ জন ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার দায়িত্ব পালন করেন। আনুমানিক ৬০০ রোগীদেরকে পরামর্শ, ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। কয়েকজন রোগী জানান সেনাবাহিনীর এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ, অনেক গরিব রোগী টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না তাই ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ তাদেরকে অনেক উপকৃত করেছে। তারা আরো জানান সেনাবাহিনীরা অত্যন্ত যত্ন সহকারে আমাদের চিকিৎসা সেবা দিয়েছেন। সেনাবাহিনীর এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ যদি অব্যাহত থাকে তাহলে জনগণ অনেক উপকৃত হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!