- প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬ ১১:১১ এএম
গলাচিপায় ১২০ কেজি জাটকা জব্দ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বিক্রির জন্য পরিবহনের সময় থানা পুলিশ ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উলানিয়া বাজার থেকে এই ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
পুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিক্রির জন্য উলানিয়া বাজারের মৎস্য ব্যবসায়ী আবির হোসেনের মাছের আড়তের সামনে থেকে টমটম বোঝাই ১২০ কেজি জাটকা ইলিশ ও কিছু সামুদ্রিক পোয়া মাছ পুলিশ জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।
গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, নিষেধাজ্ঞার চলাকালে জাটকা ইলিশ পরিবহনের জন্য মাছ জব্দ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক বরিশাল: বিজ্ঞ আদালতের স্পষ্ট স্থিতাবস্থার আদেশ, নগর কর্তৃপক্ষের নীরবতা আর স্থানীয় বাসিন্দাদের দীর্ঘশ্বাস, এসব উপেক্ষা করেই নগরের ১৯ নম্বর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!