- প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫ ১১:৩০ এএম
বরগুনা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নুরুল ইসলাম মনির নাম চূড়ান্ত
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নে নুরুল ইসলাম মনির নাম চূড়ান্ত করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে বামনা উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা সদরে আনন্দ মিছিল বের করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা, যুগ্ম আহ্বায়ক ইকবাল কোরাইশী বাবু, যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম দিপু সিকদার, যুগ্ম আহ্বায়ক রিয়াদ চৌধুরী, রায়হান নাজির ধলু, আরিফুর রহমান শিমুল, ছাত্রদলের আহ্বায়ক নাসির জোমাদ্দার ও সদস্য সচিব সজীব হোসেন মুন্না প্রমুখ।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা বলেন, “তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা একজন শক্তিশালী প্রার্থী পেয়েছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সবাই ধানের শীষের লোক ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ আমাদের প্রার্থী বিজয়ী হবেন এবং আমরা সরকার গঠনে ভূমিকা রাখতে পারব।”
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে চেতনানাশক স্প্রে করে একটি বাড়ির সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!