- প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ০৩:৩৯ পিএম
বাবুগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন শনিবার (১১ অক্টোবর) নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যা অপপ্রচারের অভিযোগ উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে নারী সংক্রান্ত অভিযোগসহ একটি ভুয়া ভয়েস ক্লিপ ভাইরাল হয়েছে। তিনি দাবি করেন, এটি সম্পূর্ণ মনগড়া ও প্রযুক্তিগতভাবে তৈরি। রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এই অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, আমি ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সততা ও নিষ্ঠার কারণে প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
কাউসার হোসেন জানান, বিষয়টি দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে এবং শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোফাজ্জল হোসেন খান সাংবাদিকদের জানান, আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। যদি কাউসার হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর কোনোটি সত্য প্রমাণিত হয়, তবে দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওতে বলা হয়েছিল যে কাউসার হোসেন ভিজিডি কার্ড পাইয়ে দেয়ার নামে টাকা নিয়েছেন। এ বিষয়ে সুবিধাভোগী শাহিন হোসেন সাংবাদিকদের জানান, তিনি কাউসার হোসেনকে কোনো ধরনের টাকা দেননি, বরঞ্চ বিভিন্নভাবে তার সহযোগিতা পেয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!