শিরোনামঃ

দেশীয় প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে মেহেন্দিগঞ্জ বিএনপির জনসচেতনতামূলক লিফলেট বিতরণ।


মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

দেশে গ্যাস,বিদ্যুৎ,তেল খাতের বর্তমান সংকট কোনো আকস্মিক ঘটনা নয়,এই সংকট ও জ্বালানি খাতের অব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং সংকট উত্তরণের দাবিতে বরিশালের মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন এর নেতৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে বৃহস্পতিবার সকালে এই কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে নেতৃবৃন্দ পাতারহাট বন্দরের প্রধান প্রধান বন্দর ও বাজারে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এসময় বিএনপির নেতৃবৃন্দ বলেন, ২০১০ সালের বিতর্কিত দায়মুক্তি আইনের মাধ্যমে দরপত্র ছাড়াই চড়া দামে গ্যাস আমদানির সুযোগ করে দেওয়া হয়, যা এই খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। অন্যদিকে দেশীয় প্রতিষ্ঠান 'বাপেক্স'-কে দীর্ঘদিন নিষ্ক্রিয় রেখে বিদেশি ঠিকাদারদের ওপর অতি-নির্ভরতা বাড়ানো হয়। পরিসংখ্যান অনুযায়ী, কেবল ২০২৪-২৫ অর্থবছরেই সিস্টেম লস'-এর নামে প্রায় ১,৭৯৬ মিলিয়ন ঘনমিটার গ্যাস অপচয় ও চুরি হয়েছে, যার আনুমানিক আর্থিক মূল্য প্রায় ৪,০০০ কোটি টাকা। এর পাশাপাশি রাজনৈতিক প্রশ্রয়ে লাখ লাখ অবৈধ সংযোগ প্রদান, কূপ থেকে অপরিকল্পিতভাবে অতিরিক্ত গ্যাস উত্তোলনের ফলে বালু উঠে আসা, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ঝুঁকি এবং মহেশখালী টার্মিনালে অগ্নিকাণ্ড ও সাগরে বৈরী আবহাওয়ার কারণে সার্বিক গ্যাস সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে।

এই মহাবিপর্যয় থেকে উত্তরণে তাৎক্ষণিকভাবে গ্যাস সরবরাহ ২,৬০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য মাতারবাড়ী, কুতুবজোম, পায়রা ও মোংলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন, পাইপলাইন সম্প্রসারণ এবং বাপেক্সের জন্য নতুন রিগ কিনে ২০২৫-৩০ সালের মধ্যে ১৫০টি নতুন কূপ খননের মেগাপ্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। দলীয় নেতৃবৃন্দ আরো জানান, দুর্নীতি বন্ধ, সিস্টেম লস রোধ এবং দেশীয় প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশের গ্যাসের শতভাগ চাহিদা পূরণ নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল হোসাইন, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, সদস্য সচিব জুবায়ের মাহমুদ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব হানিফ সরদার সহ বিএনপি ও অঙ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?