- প্রকাশিত: ২ আগস্ট ২০২৫ ০৮:২৪ পিএম
গলাচিপায় ভাইয়ের নির্যাতনে বোনের সংবাদ সম্মেলন
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফেরিঘাট এলাকার তালেবনগর আশ্রয়নে কালাই সিকদার এর ছেলে মোঃ শাহজাহান সিকদার এর অত্যাচার ও হামলায় বোন জরিনা বেগম আজ এলাকা ছাড়তে বাধ্য হয়।
এঘটনায় বোন আইনের কাছে বিচার চেয়ে কোন প্রতিকার না পেয়ে শুক্রবার বেলা ১১ টায় গলাচিপা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন জরিনা বেগম বলেন পূর্ব শত্রæতার জের ধরে শাহজাহান সিকদার ও ছেলেরা কয়েক বার জরিনা বেগমের ছেলেকে বিভিন্ন জাগায় হামলা ও মারধর করে।
তিনি আরো জানান, যে তার বাবাকে সরকারের বরাদ্দ কৃত তালেবনগর আবাসনের ঘর থেকে বোনকে তাড়িয়ে দেবার জন্য দীর্ঘদিন যাবত পায়তারা করে আসলেও তারা যায়নি। তাই নতুন করে হামলার শিকার হয় গত বুধবার বেলা ৩ ৪ টার সময় গলাচিপা খেয়াঘাট মোটরসাইকেল স্ট্যান্ডে। এসময় জরিনা বেগম ও তার ছেলে ও স্বামী নয়ন হাওলাদারকে মারধর করে শাহজাহান সিকদার তার ছেলে রুবেল সিকদার, সোহেল সিকদার সহ আরো কয়েক জন। এতে করে জরিনা বেগমের বাহাত ভেঙে যায় এবং তার ভাই শাহজাহান সিকদার বোনের মোটরসাইকেল ও অটোরিকশা যাতে চালাতে না পারে তার ব্যবস্থা করেন। এতে করে আজ তিনদিন যাবত অনাহারে ও অর্ধাহারে জীবনযাপন করছে বলে জানান জরিনা বেগম।
তিনি আরো বলেন, এবিষয়ে নিয়ে গলাচিপা থানায় গিয়ে জানালোও কোন আইনি সহায়তা সে পায়নি। তাই তিনি গলাচিপা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. আসাদুর বলেন, সে থানায় এসে মামলা দিলে আমরা অবশ্যই মামলা নিবো এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!