শিরোনামঃ

গলাচিপায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে হামলার অভিযোগ


গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা  উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদের দুর্নীতি বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলায় বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার খলিফাসহ ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী বাঁধঘাট বাজারে। এ ঘটনায় গোলখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদসহ ১২ জনকে আসামি করে গলাচিপা থানা মামলা করা হয়েছে। সূত্র জানায়, গোলখালী ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার খালিফা ৭/৮ দিন আগে গোলখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দিন সন্ধ্যায় নলুয়াবাগী বাঁধঘাট বাজারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ ও তার ভাতিজা দেলোয়ার আকনের নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামালায় আনোয়ার খলিফা, শামিম খলিফা ও মামুন খলিফা গুরুতর আহত হন। আহতরা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।



এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি নলুয়াবাগী বাঁধঘাট বাজারে এলাকার লোকজন নিয়ে একটি উন্নয়ন সভা করে বাড়ি চলে আসি। উন্নয়ন সভা থেকে চলে আসার পর আনোয়ার খলিফার নেতৃত্বে লোকজন ১০/১২ জন আমার সভায় হামলা চালায়। হামলার সময় আমি বা আমার কোন লোক উপস্থিত ছিল না। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ  বলেন, মারধরের ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা হয়েছে।গ্রেফতারের অভিযান চলছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?