- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৬ পিএম
বিশ্ব অণুজীব দিবস উপলক্ষে যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের নানা আয়োজন
যবিপ্রবি প্রতিনিধি:
র্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ, অণুজীববিজ্ঞান অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনাল, ইনোভেশন শোকেস, মাইক্রোবস ডিসকভারি কর্নার, বায়োফার্টিলাইজার প্রদর্শনীসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উদযাপিত হয়েছে আন্তর্জাতিক অণুজীব দিবস।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের শুরু হয়। যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।
আয়োজনের অংশ হিসেবে যশোরের বিভিন্ন বিদ্যালয় থেকে প্রাথমিক পর্বে নির্বাচিত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় অণুজীববিজ্ঞান অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনাল। একই সঙ্গে প্রদর্শনীতে অণুজীববিজ্ঞান ও টেকসই প্রযুক্তির সমন্বয়ে তৈরি বিভিন্ন উদ্ভাবন ও গবেষণাগারের কার্যক্রম তুলে ধরা হয়।
প্রদর্শনীতে ছিল প্রিবায়োটিক পাউরুটি, প্রোবায়োটিক খাবার, পোল্ট্রির জন্য প্রিবায়োটিক ফিড, পরিবেশবান্ধব কম্পোস্ট জৈবসার, ‘অদৃশ্য অণুজীবের জগৎ’, বিভিন্ন বায়োকেমিক্যাল পরীক্ষা, হাতের ত্বকে থাকা অণুজীবের প্রদর্শনী এবং ‘ফাঙ্গাসের জগৎ’। পাশাপাশি পেট্রি ডিশে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কাজে লাগিয়ে তৈরি নান্দনিক ‘ব্যাকটেরিয়াল আর্ট’ও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রতি বছর অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ দিবসটি উদযাপন করে থাকে। আজকের র্যালিতে শিক্ষার্থীদের প্রদর্শিত ব্যানার ও প্ল্যাকার্ডের বার্তাগুলো বিশেষ করে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) সম্পর্কিত সচেতনতামূলক বিষয়গুলো আমার বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। জনসচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের তৈরি এ ধরনের সময়োপযোগী বার্তা অত্যন্ত প্রশংসনীয়।
অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. সেলিনা আক্তার কর্মসূচি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা এবং নিরবচ্ছিন্ন উৎসাহ এ আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অণুজীবের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানবদেহ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অণুজীবের ভূমিকা অপরিহার্য। জীবনের অস্তিত্ব ও সুস্থতা বজায় রাখতে উপকারী অণুজীবের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ক্ষতিকর অণুজীব প্রতিরোধেও প্রয়োজন যথাযথ প্রস্তুতি ও সচেতনতা। এ বিষয়ে সঠিক ধারণা অর্জন এবং ক্ষতিকর অণুজীব প্রতিরোধে আগাম সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডিন এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদের দুর্নীতি বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলায় বিএনপির...
-
যবিপ্রবি প্রতিনিধি:র্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ, অণুজীববিজ্ঞান অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনাল, ইনোভেশন শোকেস, মাইক্রোবস ডিসকভারি কর্নার, বায়োফার্টিলাইজার প্রদর্শনীসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!