- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪০ পিএম
গোপালগঞ্জে পুকুর থেকে মাদকসেবীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নিখোঁজের একদিন পর গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি পুকুর থেকে মিরাজুল ইসলাম (৩০) নামে এক মাদকসেবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলার শিমুলবাড়ী গ্রাম এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মিরাজুল ইসলাম কোটালীপাড়া উপজেলার শিমুলবাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ জানান, গতকাল শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয় মিরাজুল। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরে আজ শনিবার সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের একটি গাছে মিরাজুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এসময় মরদেহটি দড়ি ছিড়ে পুকুরে পড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত মিরাজুল ইসলাম নেশাগ্রস্ত ছিলো। নিহত মিরাজুল ইসলাম কোটালীপাড়া উপজেলার শিমুলবাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে। #
এই বিভাগের আরো খবর
-
দুমকি(পটুয়াখালী)সংবাদদাতা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানের সঙ্গে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক...
-
বাংলাদেশের ইতিহাস নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে সেই বিতর্ক যেন আবারও ফিরে এসেছে একটি প্রতীকী জায়গায়—ঢাকা বিশ্ববিদ্যালয়...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!