- প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬ ১০:৪৯ এএম
গলাচিপায় তদন্ত রিপোর্টে কালক্ষেপণের অভিযোগ,বাবার আকুতি
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় মেয়ের মৃ*ত্যু*র প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এক অসহায় বাবা। তিনি অভিযোগ করেছেন, ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও তদন্ত রিপোর্ট প্রকাশে বিলম্ব হওয়ায় বিচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, মেয়ের মৃত্যুকে ঘিরে শুরু থেকেই নানা প্রশ্নের জন্ম হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস পেলেও এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট হাতে না আসায় তারা হতাশ। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
নিহতের বাবা বলেন, “আমি আমার মেয়ের মৃ*ত্যু*র সঠিক রহস্য জানতে চাই। কেউ যদি দোষী হয়ে থাকে, তার যেন বিচার হয়। তদন্ত রিপোর্ট নিয়ে আর কালক্ষেপণ না করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে স্বচ্ছতার সঙ্গে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
‘সবুজে সাজাই বাংলাদেশ, স্লোগানে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় মেয়ের মৃ*ত্যু*র প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এক অসহায় বাবা।...
-
যবিপ্রবি প্রতিনিধি:বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২০২৬-এ পদকজয়ী কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। রোববার (২৩ আগস্ট)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!