- প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬ ১০:৩৮ এএম
গলাচিপায় সত্য দাসের বাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে চোর আটক
সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের দাস বাড়িতে চুরি করতে এসে স্থানীয় জনতার হাতে হাতেনাতে আটক হয়েছে এক চোর। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে এই চুরির চেষ্টার ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত দাস বাড়ির এক বসতঘরে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে ওই ব্যক্তি। ঘরটিতে সন্দেহজনক আনাগোনা টের পেয়ে বাড়ির লোকজন ও আশেপাশের প্রতিবেশীরা দ্রুত সতর্ক হয়ে যান। এরপর তারা সবাই মিলে চারদিক থেকে ঘেরাও করে চোরকে ঘটনাস্থলেই হাতেনাতে ধরে ফেলেন।
আটকের পর স্থানীয় ক্ষুব্ধ জনতা তাকে উত্তম-মধ্যম দেয় এবং তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত ব্যক্তিকে তাদের হেফাজতে নিয়ে নেয়।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় তারা রাতে সজাগ ছিলেন। পুলিশ জানায়, আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগে প্রাণ বাঁচাতে স্বামীর বাড়ি ছাড়ার সময় মাত্র এক মাস বয়সী শিশুকন্যাকেও সঙ্গে নিতে...
-
সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের দাস বাড়িতে চুরি করতে এসে স্থানীয় জনতার হাতে হাতেনাতে আটক...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।আজ শুক্রবার (২৮ আগস্ট)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!