- প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬ ০৯:৩৬ এএম
গলাচিপায় স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার মাটিভাঙ্গা এলাকায় নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার অভিযোগ করেছেন মো. নেছার প্যাদা নামে এক ব্যক্তি। এ ঘটনায় তিনি গলাচিপা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে মো. নেছার প্যাদার সঙ্গে ফাতেমা বেগমের ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
লিখিত অভিযোগে নেছার প্যাদা উল্লেখ করেন, পাশের বাড়ির মাকসুদা বেগমের সঙ্গে তার স্ত্রী ফাতেমা বেগমের ঝগড়া-বিবাদ হয়। বিষয়টি নিয়ে স্ত্রীকে ঝগড়া-বিবাদ করতে নিষেধ করলে তিনি তার ওপর ক্ষিপ্ত হন। এর জেরে গত ১৯ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে স্ত্রী কাউকে কিছু না জানিয়ে বসতঘর থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ৩ আনা ওজনের স্বর্ণের ঝুমকা এবং ২ আনা ওজনের একটি স্বর্ণের আংটি নিয়ে চলে যান বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, নেওয়া নগদ টাকা ও স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা। পরে তিনি জানতে পারেন, তার স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি অন্যান্য বিবাদীদের জানালেও তারা কোনো প্রতিকার না করে অভিযুক্তকে উৎসাহিত করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে তাদের নাবালক দুই সন্তান তার বাড়িতে রয়েছে বলে জানান নেছার প্যাদা। বিষয়টি নিয়ে আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার পর থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় তিনি গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার মাটিভাঙ্গা এলাকায় নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার অভিযোগ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি গাউছুল আজম ফাউন্ডেশনের আয়োজনে পটুয়াখালী জেলা ব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতায় জেলার সেরা ফলাফল অর্জন করেছে দশমিনা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের সময় ১৭টি সন্ধি কচ্ছপসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!