- প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৮ পিএম
গলাচিপায় শিক্ষক, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের সাথে ভিপি নুরের মতবিনিময়
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
গলাচিপায় শিক্ষক, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের সাথে গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুরের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শনিবার বেলা ১১টায় উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
গলাচিপা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক নুর। এ সময় আরো উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাকির মুন্সী, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ মেহেবউল্লাহ এনিম, চরবিশ্বাস জনতা হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন শিপন, মহিলা শিক্ষিকা মুক্তা রহমান ফাহিমা, আঃ রশিদ, মোঃ নুরুল ইসলাম ও মু. খালিদ হোসেন মিল্টন, জাকির হোসাইন, মামুন মিয়া, সাজ্জাদ আহমেদ মাসুদ,রফিকুল ইসলাম রুবেল, রিয়ায় হোসাইন, সঞ্জিব দাস, কমল সরকার, পঙ্কজ গাঙ্গুলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘শিক্ষকদের পেশাগত কাজে নানাবিধ হয়রানী দূর করা সহ শিক্ষার উন্নয়নে অগ্রাধিকার দেয়া হবে এবং নির্বাচিত হলে গলাচিপা-দশমিনা উপজেলার সকল প্রকার শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও যোগাযোগ সহ জনকল্যানে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজদের প্রতিরোধে তিনি কঠোর ভূমিকা পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।’
এসময় গণঅধিকার পরিষদের জেলা-উপজেলা নেতৃত্ববৃন্দ সহ সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেয়।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!