শিরোনামঃ

গলাচিপায় শিক্ষার্থীদের মধ্যে ৫০০ বৃক্ষের চারা বিতরণ


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 


সরকারের নির্বাচনী অঙ্গীকার—‘দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’—বাস্তবায়নের লক্ষ্যে গলাচিপায় শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার বিকেল ৩টায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় ৫০০টি ফলজ ও বনজ গাছের চারা।


এসময় শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান ও প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন।


প্রধান অতিথি — স্নেহাংশু সরকার কুট্টি, প্রশাসক, পটুয়াখালী জেলা পরিষদ, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী। আজ শিক্ষার্থীদের হাতে ৫০০টি ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হলো। আমরা আশা করি, তারা শুধু গাছ রোপণই করবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি চারাকে বড় করে তুলবে। একটি গাছ মানে শুধু সবুজ নয়—একটি গাছ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশের নিশ্চয়তা।”

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?