- প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬ ০২:৪৩ পিএম
গলাচিপায় সবার সহানুভূতি ও সহযোগিতায় বাঁচার আকুতি নুরু মোহাম্মদের
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি দয়া করে আমাকে বাঁচান। বিনা চিকিৎসায় বিদায় নিতে চাই না। ঋণ করে কিডনির এই ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে আমি এখন সর্বস্বান্ত। প্রতি মাসে চিকিৎসা ও ওষুধ বাবদ প্রায় লাখ টাকার প্রয়োজন হয়। আমার পক্ষে এ অর্থ যোগাড় করা সম্ভব হচ্ছে না।’
কিডনি রোগে আক্রান্ত নুর মোহাম্মদ দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে দু’টি কিডনিই প্রায় বিকল হয়েছে। তবুও সবার সহানুভূতি ও সহযোগিতায় বাঁচার আকুতি জানিয়েছেন।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর বাংলা গ্রামের আব্দুর রাজ্জাক শিকদারের ছেলে নুর মোহাম্মদ শিকদার । হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া ছিল তার ভুল ।
বর্তমানে দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে তার জীবন সঙ্কটাপন্ন। ঢাকার সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালের চিকিৎসকের তথ্য অনুযায়ী, তার দু’টো কিডনিই প্রায় বিকল। তাকে মাসে কয়েকবার কিডনি ডায়ালাইসিস করতে হয়। এতে মোটা অংকের অর্থ ব্যয় করতে হচ্ছে। রোগাক্রান্ত নুর মোহাম্মদ শিকদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দয়া করে আমাকে বাঁচান। বিনা চিকিৎসায় বিদায় নিতে চাই না। ঋণ করে কিডনির এই ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে আমি এখন সর্বস্বান্ত। যতদিন বেঁচে থাকব, ততদিন ডায়ালাইসিস করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রতি মাসে চিকিৎসা ও ওষুধ বাবদ প্রায় লাখ টাকার প্রয়োজন হয়। আমার পক্ষে এ অর্থ যোগাড় করা সম্ভব হচ্ছে না। সুচিকিৎসার জন্য আরো কয়েক লাখ টাকার প্রয়োজন।’তিনি আরো বলেন, ‘চিকিৎসা ব্যয়ে আর্থিক সহায়তা পাওয়ার জন্য সমাজের সকল হৃদয়বান, দানশীল, বিত্তশালী ও সেবাধর্মী প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন করছি। আপনাদের সামান্য দান বা সাহায্য হয়ত আবার স্বাভাবিক জীবন নিয়ে বাঁচার পথকে সুগম করবে।’ সাহায্য পাঠানো বা যোগাযোগ—০১৭০০৮৬৩০৩৮। এ বিষয়ে নূর মোহাম্মদ শিকদারের স্ত্রী কুসুম বেগম জানান, আমার স্বামী একজন কৃষক কিডনি নষ্ট হওয়ার কারণে আমরা পথে বসে গেছি। আপনাদের মাধ্যমে যদি সহযোগিতা পাই। তার জীবনটা ধন্য মনে করব। নূর মোহাম্মদ শিকদারের ছেলে খলিল শিকদার বলেন, আমার বাবা শুভ অফিসে আর্থিকের জন্য আবেদন করেছেন। সরকার যদি আমাদের সহযোগিতা করে তাহলে বাবাকে আবার ভালো ডাক্তার দেখাতে পারব। নূর মোহাম্মদ শিকদারের মেয়ে বলেন, আমার বাবার দুটি কিডনি নষ্ট আপনাদের কাছে সহযোগিতা চাই আপনার আমার বাবাকে একটু বাঁচান। ইউপি সদস্য মোঃ হাসান মিয়া বলেন, নূর মোহাম্মদ সিকদার আসলেই গরিব মানুষ। দুটি কিডনি নষ্ট হওয়ায় পথে বসে গেছে। ইউপি চেয়ারম্যান বাবুল মুন্সী বলেন, সরকারিভাবে সমাজসেবায় আবেদন করেছে আসলে গরিব মানুষ সরকার যাতে আবেদনটি বিবেচনায় নিয়ে দেখে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!