- প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫ ০৮:২৯ পিএম
গলাচিপায় সাংবাদিক মুশফিকুর রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত
তারিখ ঃ ২৮ জুলাই ২০২৫
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার গলাচিপা প্রতিনিধি মুশফিকুর রহমান রিচার্ড এর মত্যুতে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল সাড়ে ৫টায় গলাচিপা প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তৃতা করেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ও মুুশফিকুর রহমান রিচার্ড এর বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনতাসির মামুন, সহসভাপতি ও দৈনিক দিনকালের গলাচিপা প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. জাকির হোসাইন, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গলাচিপা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, দৈনিক কালের কন্ঠের গলাচিপা উপজেলা প্রতিনিধি সাইমুর রহমান এলিট, দৈনিক আমাদের সময়ের গলাচিপা প্রতিনিধি মো. নাসির উদ্দিন, দৈনিক যায়যায়দিনের গলাচিপা প্রতিনিধি ও কোষাধ্যক্ষ রিয়াদ হোসাইন, দৈনিক অর্থনীতির গলাচিপা প্রতিনিধি মাসুদর রহমান, মাইটিভির গলাচিপা প্রতিনিধি হাসান এলাহী, প্রভাষক আবুহেনা সোয়েব আশিষ, দৈনিক রূপালী বাংলাদেশের গলাচিপা প্রতিনিধি বিনয় কর্মকার, দৈনিক বাংলাদেশ বুলেটিনের গলাচিপা প্রতিনিধি সঞ্জিব দাস, বিজয় টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি আহসান উদ্দিন জিকু, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি কমল সরকার, রাজধানী টিভির গলাচিপা উপজেলা প্রতিনিধি শপথ দাস, এশিয়ান টিভির গলাচিপা প্রতিনিধি সাব্বির আহম্মেদ ইমন, দৈনিক নিউন্যাশনের গলাচিপা প্রতিনিধি সঞ্জীব সাহা, দৈনিক মানব কন্ঠের গলাচিপা প্রতিনিধি মো. আল মামুন, হাফেজ মো. মনির হোসেন, দৈনিক সংবাদ সকাল পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি পঙ্কজ গাঙ্গুলী, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি নাসির উদ্দিন প্যাদা প্রমুখ। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন গলাচিপা তহশিল জামে মসজিদ এর ইমাম মাওলানা হেলাল উদ্দিন, হাফেজ মাওলানা মো. নূরে আলম সিদ্দিকি।
উল্লেখ্য, গত ২২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুশফিকুর রহমান রিচার্ড মৃত্যুবরণ করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!