- প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০২ পিএম
গলাচিপায় রিকশাচালকদের বিক্ষোভ, ইউএনওর কাছে অভিযোগ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
বোরাক ও মোটরসাইকেল সমিতির নেতাদের বিরুদ্ধে হয়রানি ও উচ্ছেদের অভিযোগে গলাচিপায় বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
লিখিত অভিযোগে তারা বলেন, গলাচিপার জনগুরুত্বপূর্ণ খেয়াঘাট এলাকায় বুধবার সকালে মোটরসাইকেল সমিতির সভাপতি ও সম্পাদকের লোকজন হঠাৎ করে অটোরিকশাচালকদের অবৈধভাবে উচ্ছেদ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করে। এ ঘটনায় ক্ষুব্ধ রিকশাচালকরা দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া রিকশাচালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা গলাচিপা খেয়াঘাট এলাকায় অটোরিকশা চালিয়ে যাত্রী পরিবহন করে আসছেন। এর মাধ্যমে তাদের পরিবারের জীবিকা নির্বাহ হয়। তবে সম্প্রতি বোরাক ও মোটরসাইকেল সমিতির সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে তাদের খেয়াঘাট এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় তাদের রিকশা নিয়ে সেখানে অবস্থান করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।
রিকশাচালকদের দাবি, খেয়াঘাট এলাকায় যাত্রী পরিবহনের ক্ষেত্রে তাদের বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। এতে তারা নিয়মিত যাত্রী পরিবহন করতে না পারায় আয়-রোজগার হারাচ্ছেন। তারা বলেন, দিন এনে দিন খেয়ে সংসার চালান। হঠাৎ করে খেয়াঘাট এলাকা থেকে তাদের উচ্ছেদ করায় পরিবার-পরিজন নিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
এ সময় বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া রিকশাচালকরা বলেন, তারা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চান না। তবে এ বিষয়ে বোরাক ও মোটরসাইকেল সমিতির সভাপতি ও সম্পাদকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রশাসনের কাছে তাদের দাবি, খেয়াঘাট এলাকায় রিকশা চালানোর সুযোগ নিশ্চিত করা এবং তাদের ওপর কোনো ধরনের হয়রানি বা বাধা সৃষ্টি করা হলে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
পরে রিকশাচালকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “ব্যাটারিচালিত রিকশাচালকদের অভিযোগটি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!