- প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ০৩:৪৩ পিএম
গলাচিপায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান
গলাচিপায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
গলাচিপার গোলখালী এলাকায় অবৈধভাবে স্থাপিত দুইটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে কার্যক্রম বন্ধসহ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে হাওলাদার ব্রিকস ও ভাই ভাই ব্রিকসের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-হাসীব মো. তাসফিকুল ইসলাম। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিল। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ লঙ্ঘনের দায়ে আইনটির ১৫ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোবাইল কোর্টে হাওলাদার ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, ড্রাম চিমনি ভেঙে ফেলা হয় এবং ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই অপরাধে ভাই ভাই ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিল বলেন, জেলা ও উপজেলার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশবিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ সুরক্ষায় পটুয়াখালী জেলাসহ সকল উপজেলার এ ধরনের অভিযান ও কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!