- প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৭ পিএম
গলাচিপায় নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, ভোট বন্ধের হুঁশিয়ারি
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা হাতে মশাল নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের আরামবাগ এলাকায় এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আবু সাঈদ তামিমের নেতৃত্বে মিছিলটি করা হয়। মিছিলে ‘অবৈধ নির্বাচন, মানি না মানব না’সহ বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে ছাত্রলীগের কর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান। তিনি জানান, ‘আমরা মিছিলের কথা শুনেছি। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!