- প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৫ পিএম
গলাচিপায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় স্থাপন
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 'নির্বাচন-পূর্ব অনিয়ম' অনুসন্ধান করার পাশাপাশি আর্টিকাল ৭৩, ৭৫, ৭৭ এবং আর্টিকাল ৯১বি(৩) এর আওতাধীন অপরাধসমূহের সংক্ষিপ্ত বিচারের নিমিত্ত বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী এলাকা ১১৩, পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা উপজেলা) এর জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে এবং বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেল ৩ টায় গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। এ আদালতে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাব্বির মোঃ খালিদকে। তাঁকে উক্ত কমিটির প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এ আদালতে নির্বচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও অপরাধ সমূহের সংক্ষিপ্ত বিচারের নিমিত্ত "নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি" নির্বাচন পরবর্তী গেজেট প্রকাশকালীন পর্যন্ত ১১৩, পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা উপজেলা) আসনে দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, পটুয়াখালী-৩ আসনের গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ বক্স স্থাপন এবং হটলাইন ০১৩৩৯৩১৪১৬৯ দেওয়া থাকবে। এ আদালতে সার্বক্ষণিক লিখিত অভিযোগ বা হটলাইনে যে কেউ অভিযোগ করতে পারবেন। উক্ত অভিযোগ যাচাই বাছাই করে বিচার সম্পন্ন করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!