- প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৩ পিএম
গলাচিপায় মাদকের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে মাদকের বিস্তার রোধে জরুরি ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল ৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। পানপট্টি ইউনিয়নের সচেতন নাগরিকদের পক্ষে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিয়াদ হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের কাছে প্রদান করা হয়। স্মারকলিপিতে পানপট্টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মাদকের বিস্তারের কারণে বিশেষ করে তরুণ ও যুবসমাজের একটি অংশ বিপথগামী হওয়ার পাশাপাশি সামাজিক শৃঙ্খলা, পারিবারিক শান্তি ও জননিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মাদককে পরিবার ও সমাজ ধ্বংসকারী ভয়াবহ ব্যাধি উল্লেখ করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দ্রুত, কার্যকর ও নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানানো হয়। গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
এতে পানপট্টি ইউনিয়নের মাদকপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক বিক্রি, সরবরাহ ও পরিবহনের সঙ্গে জড়িতদের তদন্ত করে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ, মাদকের আড্ডা ও অবৈধ সরবরাহ বন্ধে নজরদারি জোরদার এবং উপজেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে ধারাবাহিক অভিযান পরিচালনার দাবি জানানো হয়েছে। এ ছাড়া তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ইউনিয়ন পর্যায়ে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদারেরও দাবি জানানো হয়।স্মারকলিপিতে পানপট্টি ইউনিয়নে মাদকের বিস্তার রোধের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া স্মারকলিপির অনুলিপি গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এই বিভাগের আরো খবর
-
সংবাদ ডেস্ক : দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীর তীব্র স্রোতে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!