- প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫ ০৯:০০ এএম
গলাচিপায় কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপার গজালিয়া ইউপির ১৩১ নম্বর পূর্ব হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মণাধীন নতুন ভবনের কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় হরিদেবপুরবাসীর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক, কোমলমতি শিক্ষার্থী, অবিভাবক ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, অবিভাবক আব্দুস সালাম, আরিফ বিল্লাহ ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, বিদ্যালয়ের পুরতন ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। পরবর্তীতে এলজিইডির তত্ত্বাবধানে ঠিকাদার মো. গিয়াস উদ্দিন এর মাধ্যমে বাস্তবাায়নে ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যায়ে ২০২৩ সালের ১ জানুয়ারী ভবনের নির্মাণ কাজ শুরু করে ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। কাজের শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যাবহার করায় কাজে বাঁধা প্রদান করে এলাকাবাসী। তাদের বাঁধা উপেক্ষা করে তৎকালীন সরকারের ক্ষমতার প্রভাব বিস্তার করে ভবনের দুটি ছাঁদ দেওয়া হয়। বৃষ্টি হলেই যে ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ে। হাতের টানে দেয়াল থেকে ছুটে আসে ইট। কাজ শেষে এই ভবন যদি হস্তান্তর করা হয় তা শিশুদের জন্য চরম ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হবে। তাই নির্মানাধীণ এ ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণের দাবি তাদের।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি ও মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ করেননি।
অপরদিকে এলজিইডি গলাচিপা উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলমের দাবি—সিডিউল অনুযায়ী ভবনের নির্মাণ কাজ করা হচ্ছে। কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়া হয়নি। প্রয়োজনে পরীক্ষা করা হবে।
এই বিভাগের আরো খবর
-
২৫-১-২৬এজাজ আল মাহমুদ সুজন গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতল বাংলাদেশের মেয়েরা। আজ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জিএম কাদের রংপুর বাসীর কাছে ভোট চেয়ে বলেন,...
-
মাসুদ রেজা ফয়সালঃবরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত...
-
নিজস্ব প্রতিবেদক:বরিশাল-৪ আসনের হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর এবং...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!