- প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ০৯:৩৬ এএম
গলাচিপায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
জুলাই পুর্নজাগরণের মর্মবাণীকে ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কেন্দ্রীয় ও দেশব্যপী জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজনের অংশ হিসেবে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে- কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে একাত্বতা প্রকাশ করে ‘সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠান এবং সামাজিক নিরাপত্তা,
নারী ও শিশুর মর্যাদা সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৬ জুলাই ২০২৫, শনিবার, সকাল ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইউম এর সভাপতিত্বে ও উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আকরামুজ্জামান, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, গলাচিপার ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফোরকান মোল্লা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মজনু মোল্লা, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান প্রমুখ।
এছাড়াও জুলাই শহীদ পরিবারের সদস্য, সামাজিক নিরাপত্তা সুবিধাভোগী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক -শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!