- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ০৬:৩৫ এএম
গলাচিপায় জাকের পার্টির জনসভায় মোস্তফা আমিরের ভার্চুয়ালি বক্তব্য
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সালের নির্দেশক্রমে শান্তি ও স্থিতিশীলতার আহবানে সারাদেশব্যাপী জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ২০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত র্যালি ও জনসভা চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর গলাচিপায় জাকের পার্টি উপজেলা শাখার আয়োজনে বুধবার বিকেল ৫টায় স্থানীয় পৌরমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরমঞ্চে অনুষ্ঠিত জনসভায় মিলিত হয়। উপজেলা জাকের পার্টির সিনিয়র সহসভাপতি মো. ওহাব এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল।
এসময় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাকের পার্টির সভাপতি মো. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক গণি আমিন তালুকদার, সহসভাপতি তসলিম হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার জাকের পার্টির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের মধ্যে কোন বিবেধ সৃষ্টি করা যাবে না। জাকের পার্টি মানুষের দল, মানবেতর দল, গরীব দুঃখি মানুষের দল, স্বার্থান্বেসীদের দল নয়। অতএব জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী দল।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!