- প্রকাশিত: ৮ জুন ২০২৬ ০৮:১৮ পিএম
গলাচিপায় হাসপাতালে গত মাসে ডায়রিয়ায় বৃদ্ধ ও শিশু রোগীর চাপ
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় গত একমাসে হাসপাতালে ডায়রিয়ায় বৃদ্ধ সহ শিশু রোগীর চাপ
ডায়রিয়ার প্রকোপ
গত মে ও জুন মাসের প্রথম সপ্তাহ ধরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। এ রোগে শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। গলাচিপা হাসপাতালে এখন ভর্তি রয়েছে ১৫০ জন রোগী। এর মধ্যে ৩৬ জনই শিশু। এদের ডায়রিয়ার সঙ্গে বমিও বেড়েছে। অতিমাত্রায় গরম, বিশুদ্ধ পানির সঙ্কট ও পঁচা-বাসী খাবারকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। এদিকে, পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ঔষধপত্র রয়েছে জানিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সোমবার সকালে সরেজমিনে গলাচিপা
হাসপাতালের শিশু ডায়রিয়া ওয়ার্ডে ঘুরে দেখা যায়, একই বেডে দুই শিশু রোগী নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন আক্রান্তরা। গত মে মাস ও জুনের প্রথম সপ্তাহে ধরে আক্রান্তের সংখ্যা বাড়ছে এ হাসপাতালে। নতুন নতুন রোগী নিয়ে হাসপাতালে আসছেন স্বজনরা। বর্তমানে (সোমবার দুপুর পর্যন্ত) ডায়রিয়া আক্রান্ত ১৫০ জন রোগী ভর্তি রয়েছে হাসপাতালে দুটি ওয়ার্ডে। এর মধ্যে শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে ৩৬ জন, মহিলা ও পুরুষ ওয়ার্ডে রয়েছে বাকি রোগীরা। ডায়রিয়ায় আক্রান্ত মোহাম্মদ ফেরদৌস (২৫) এর পিতা সিদ্দিকুর রহমান ফারুক জানান, হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা সেবায় সন্তুষ্ট রয়েছে তারা। ঔষধপত্র ঠিকমতো পাচ্ছেন বলেও জানান তারা। তবে একই বেডে একাধিক রোগীতে দ্রুত আরোগ্য লাভ না করায় অসন্তোষ প্রকাশ করেন অনেকে। এতে ভালোর জন্য এসে রোগীর অবস্থা আরো খারাপ হওয়ার আশঙ্কা করছেন তারা। ডায়রিয়ায় আক্রান্ত তানভীর (৩০) এর বাবা শফিক বলেন ,মে মাসে গলাচিপা হাসপাতালে আমার ছেলেকে ভর্তি করেছি। ডাক্তারদের কাছ থেকে সেবা পেয়েছি। ডায়রিয়ায় আক্রান্ত রিপা বেগম (১৮) এর বাবা সেলিম বলেন, ডাক্তারদের পাশাপাশি সেবিকেরা অনেক পরিশ্রম করে। তাদের সেবা পেয়ে আমরা আনন্দিত। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সোনেকা রানী বলেন, মে মাসে ও জুন মাসের প্রথম সপ্তাহে হাসপাতালে ডায়রিয়া রোগ সংখ্যা বেড়েছিল । এখন অনেকটাই কম। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. মেজবাহ উদ্দিন জানান, অতিমাত্রায় গরম, বিশুদ্ধ পানি সঙ্কট ও পঁচা-বাসী খাবার খাওয়ার কারনে ডায়রিয়া প্রকোপ বাড়তে শুরু করেছে। তবে এতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে আক্রান্ত রোগীদের স্যালাইন, জিঙ্ক (সিরাপ ট্যাবললেট) ও বেশি আক্রান্তদের হাসপাতালে ভর্তির পরামর্শ দেন তারা। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত ঔষধপত্র রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!