- প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬ ০৯:১০ পিএম
গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা ছাত্র অপহরণের অভিযোগ : ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ১৬ বছরের হাফিজিয়া মাদ্রাসার ছাত্রকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করেছে অপহরণকারীরা। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অপহৃত ছাত্র মো. রেদোয়ান কালিকাপুর বাজারের জনৈক নূর জামাল এর সেলুন থেকে চুল কেটে আর বাড়ি ফিরে আসেনি। রেদোয়ান উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে এবং দক্ষিণ কালিকাপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। ঘটনার একদিন পরে শুক্রবার অপহৃত রেদোয়ানের বাবা আবুল কালাম গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
রেদোয়ানের বাবা আবুল কালাম বলেন, ‘বৃহস্পতিবার রেদোয়ান নিখোঁজ হয়। নিখোঁজের পরের দিন শুক্রবার বেলা পৌঁনে দুইটার দিকে অপরিচিত একটি মোবাইল নম্বর দিয়ে আমার স্ত্রী মাকসুদার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। তারা আমার স্ত্রীকে বলে,‘তোমার ছেলেকে কী দেখতে চাও? তাহলে আমাদের মোবাইল নম্বরে ৫০ হাজার টাকা পাঠাও।’
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, হাফিজিয়া মাদ্রাসা ছাত্র রেদোয়ান গত বৃহস্পতিবার নিখোঁজ হলে তার বাবা আবুল কালাম শুক্রবার গলাচিপা থানায় সাধারণ ডায়েরী করেন। এ ব্যাপারে পুলিশের প্রয়োজনীয় আইনী ব্যবস্থা অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!