- প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৫ এএম
গলাচিপায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
‘ক্রীড়া ও নৈপুণ্য গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে পটুয়াখালীর গলাচিপায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. আশরাফুল ইসলাম, গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান, গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দীন, এনজেট আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই, গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসাইন প্রমুখ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়ার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়।তিনি শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের সঙ্গে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে নিজেদের অবস্থান ধরে রাখার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে নারী, শিশুসহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে নিরাপত্তা, অধিকার ও প্রয়োজনভিত্তিক সেবা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে নারীর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে একটি পুল। জীবনের ঝুঁকি নিয়ে পুলটির ওপর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ‘ক্রীড়া ও নৈপুণ্য গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে পটুয়াখালীর গলাচিপায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া...
-
যবিপ্রবি প্রতিনিধি:আইনি জটিলতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে প্রায় সাড়ে চার বছর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!