- প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ০৭:২০ পিএম
গলাচিপায় বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা পৌর এলাকার মুসলিম পাড়া এলাকার মো. ইসমাইল নামের এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। গলাচিপা থানা পুলিশ লাশ উদ্ধার করেছে বলে জানা গেছে।
ইসমাইল বিশ্বাসের গ্রামের বাড়ি গজালিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে।
পুলিশ ও ওই বৃদ্ধের প্রতিবেশী সূত্রে জানা গেছে, গলাচিপা পৌর এলাকার কলেজ রোডের মুসলিম পাড়া এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইসমাইল বিশ্বাস বসবাস করতেন। গত কয়েকমাস ধরে স্ত্রী ও সন্তান ভিন্ন জায়গায় বসবাস করতেন। পরিবারের অন্য সদস্যরা না থাকায় তিনি একা থাকতেন। বরিবার সকালে ইসমালের বাসার বাথরুম থেকে পানি পড়ার শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীরা পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা এসে ভিতর থেকে দরজা বন্ধ দেখে লোকজন নিয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকলে দুর্গন্ধ ছড়িয়ে পরে। এসময় ইসমাইলের লাশ বাথরুমের পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করে।
মৃতের স্ত্রী মজিয়া বেগম জানান, মো. ইসমাইল মাস্টার শুক্রবার গ্রামের বাড়ি থেকে গলাচিপার বাসায় আসেন। এর পরে আর বাড়িতে যাননি। তার এক ছেলে আর এক মেয়ে রয়েছে। গ্রামের বাড়িতে ধুলাটের কাজে ব্যস্ত থাকায় সে একা চলে এসেছে। তিনি আরও জানান, ইতিমধ্যে তিনি তিন বার স্ট্রোক করেছিলেন। এবারও স্ট্রোক করেছেন বলে ধারণা করছেন তারা।
এ বিষয়ে গলাচিপা থানার এসআই তুষার জানান, তাৎক্ষণিক সংবাদ পেয়ে ঘটনা স্থলে তারা উপস্থিত হয়েছে। ভিতর থেকে দুই দিকের দরজা বন্ধ ছিল। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছেন মৃতের পরিবার। মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে পাওয়া যায়নি। বাথরুমে তার মৃতদেহ পরে থাকতে দেখা গিয়েছে। পরিবারের সাথে কথা বলে কোন অভিযোগ না থাকলে উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আর অভিযোগ থাকলে ময়নাতদন্তের জন্য মৃত্য দেহ পটুয়াখালী পাঠান হবে।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!