- প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৯ পিএম
গলাচিপায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় গণ অধিকারের কর্মীর বাড়িতে আগুন দেয়ার অভিযোগে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ৩৬জনকে আসামী করে গলাচিপা থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে ক্ষতিগ্রস্ত গণ অধিকারের কর্মী নাইমুল বাদী হয়ে এই মামলা করেন।
মামলা ও গলাচিপা থানা সূত্র জানায়, গত শনিবার রাতে গণ অধিকার কর্মী নাইমুলের বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে বসত ঘরসহ একটি মোটরসাইকেল পুড়ে যায়। মালার বাদী নাইমুল জানায়, আমি গণ অধিকারের নুরুল হক নুরের ট্রাক মার্কার কর্মী। বেশ কিছু দিন যাবত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের কর্মীরা আমাকে হুমকি দিয়ে আসছিল। শনিবার রাতে স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমার বসত ঘরে আগুন লাগিয়ে দেয়।
এব্যাপারে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. ছত্তার হাওলাদার বলেন এটা সম্পুর্ন মিথ্যা মামলা। পুলিশ সঠিক তদন্ত করলে আসল ঘটনা বের হবে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!