- প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ০৫:০২ পিএম
গলাচিপায় বিএনপির বিশাল জনসভা
সঞ্জিব দাস, গলাচিপা ,প টুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি নিজস্ব প্রার্থী নিয়ে নির্বাচন করবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৫টায় গলাচিপার রতনদী তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন এ কথা জানান। তিনি বলেন, আপনারা যাকে চাইবেন, সেই প্রার্থী এ আসনে লড়াই করবে। দল ও জোটের সিদ্ধান্ত যাই হোক না কেন, আমরা এই আসনে নির্বাচন করব। কোন শক্তিই আমাদের বাধা দিতে পারবে না। বিজয়ের দ্বারপ্রান্তে আমরা আছি।
সভায় সভাপতিত্ব করেন রতনদী তালতলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোসা. নার্গিস সুলতানা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. এমদাদ শরীফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, নিয়াজ মাহমুদ নকিব, ঢাকা উত্তর মহানগরের সাবেক ছাত্রনেতা মো. সাইফুল ইসলাম মোল্লা এবং বিভিন্ন ইউনিয়ন যুবদল ও স্থানীয় সংগঠনের নেতা-কর্মীরা।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় নিজ ঘরে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে এক গৃহবধূকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত...
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!