- প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ০৭:১১ পিএম
গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এম,পি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ৩ বারের প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের বি,এন,পির অন্যতম সংগঠন জেলা বি,এন,পির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাহান খান এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে রবিবার (৩০ নভেম্বর/২০২৫) একাংশের আয়োজনে গলাচিপা হাইস্কুল খেলার মাঠে বৈকাল ৪ ঘটিকায় বি,এন,পির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মিয়ার সভাপতিত্বে বিশাল দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সিনিয়র সভাপতি মিসেস আনোয়ারা শাহজাহান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বি,এন,পির মনোনয়ন প্রত্যাশী প্রয়াত শহীদ আলহাজ্ব শাহজাহান খানের জ্যেষ্ঠ পুত্র জননেতা আলহাজ্ব শিপলু খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা পৌর বি,এন,পির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নেছার রাড়ী। সাবেক যগ্ম-সম্পাদক মোঃ আঃ সোবাহান মিয়া, মহিলা দলের জেলা সদস্য রেনু আক্তার, সাবেক পৌর কাউন্সিলর মোঃ সোহাগ মিয়া, পৌর কাউন্সিলর মোঃ সাহেব আলী মাতুব্বর, যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাহাবুদ্দিন সিকদার, বি,এন,পি নেতা মোঃ চান মিয়া মুসুল্লী প্রমুখ।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া মোনাজাত ও আলহাজ্ব মোঃ শহীদ শাহজাহান খানের স্মরণ সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক সহ মহিলা দলের শত শত নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
উল্লেখ্য ২৮ নভেম্বর/২০২২ সালে মরহুম শহীদ শাহজাহান খান বরিশাল দলের জনসমাবেশে যোগদানের পথে পটুয়াখালী লেবুখালী এলাকায় আ’লীগের সন্ত্রাসীরা মটরসাইকেলে চলার পথে রাস্তা বেরিকেট দিয়ে নৃশংসভাবে হামলা করে গুরুতর জখম করে রাস্তায় ফেলে যায়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার স্ত্রী ও পুত্র পিতার বিচারের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!