- প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪৪ পিএম
গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, উপজেলা গনঅধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. হাফিজুর রহমান, প্রতিমন্ত্রীর প্রতিনিধি মো. আবু নাঈম। এ ছাড়াও উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আবু সাঈদ কালাম, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইয়ুম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর। রংপুরের কাউনিয়ায় জামিয়া রহমানিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদ্রাসার এক শিক্ষকের...
-
নিজস্ব প্রতিবেদক :প্রথম স্ত্রীর একমাত্র ছেলেকে জমিজমা থেকে বিতারিত করতে বিয়ে পাগল বাবা ও চতুর্থ নাম্বার সৎ মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড....
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!