- প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬ ০৯:৫৩ এএম
গলাচিপায় ৫’শত বনজ ও ফলজ গাছের চারা বিতরণ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে সাধারণ মানুষের মধ্যে ৫০০ পিচ বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্বাস সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে গলাচিপা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্বাস সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি, কাজল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল বাড়ই এর সঞ্চালনায় চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য পিজুর বসুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণ করা বনজ ও ফলজ গাছের চারা বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও অন্যান্য উপযুক্ত স্থানে রোপণের জন্য দেওয়া হয়।
বিশ্বাস সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কাজল বিশ্বাস বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুধু চারা বিতরণ নয়, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। এতে গলাচিপায় সবুজায়ন আরও বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
এই বিভাগের আরো খবর
-
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর নির্যাতনের অভিযোগে প্রাণ বাঁচাতে স্বামীর বাড়ি ছাড়ার সময় মাত্র এক মাস বয়সী শিশুকন্যাকেও সঙ্গে নিতে...
-
সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের দাস বাড়িতে চুরি করতে এসে স্থানীয় জনতার হাতে হাতেনাতে আটক...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।আজ শুক্রবার (২৮ আগস্ট)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!