- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬ ০৭:০৬ পিএম
গলাচিপায় ২৩ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌরসভার ডা. জসিম উদ্দিন মুকুল হাসপাতালের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার মৃত এহসান হাওলাদারের ছেলে মো. রাজা হাওলাদার (৩২) এবং চর কাজল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর কাজল এলাকার মো. রিয়াজ হাওলাদারের ছেলে মো. রাকিব হাওলাদার (২৫)।
পুলিশ জানায়, গলাচিপা থানার উপপরিদর্শক (নিঃ) মো. মাসুদুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২৬ উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হতে যাচ্ছে দুই...
-
সোহাগ হাওলাদার, বরগুনা:বরগুনার পাথরঘাটার হাইরের চর সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি বরকত নামের মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে সাইকুল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!