- প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬ ০৯:৩১ এএম
গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের সময় ১৭টি সন্ধি কচ্ছপসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ( ২৬ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে গলাচিপা রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রীর নেতৃত্বে বন বিভাগের একটি টিম গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খেওয়াঘাট সংলগ্ন পান বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পাটের বস্তাসহ পালানোর চেষ্টাকালে রাঙ্গাবালী উপজেলার মরা জাহাঙ্গীর গ্রামের মোঃ রেজাউল মৃধা (৪৫) কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৭টি সন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলোর আনুমানিক ওজন ১০ কেজি এবং বাজার মূল্য প্রায় ১২,০০০ টাকা।জিজ্ঞাসাবাদে রেজাউল মৃধা কচ্ছপগুলো বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিলেন বলে স্বীকার করেছেন। এ বিষয়ে গলাচিপা থানায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ১০/৩৪(খ) ধারায় একটি এজাহার দায়ের করা হয়েছে। গলাচিপা রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রী জানান, "বন্যপ্রাণী পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কারো বিরুদ্ধে এমন অভিযোগ পেলে দ্রুত আমাদের জানান।" উল্লেখ্য: সন্ধি কচ্ছপ বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকাভুক্ত। এটি ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার মাটিভাঙ্গা এলাকায় নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার অভিযোগ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি গাউছুল আজম ফাউন্ডেশনের আয়োজনে পটুয়াখালী জেলা ব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতায় জেলার সেরা ফলাফল অর্জন করেছে দশমিনা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের সময় ১৭টি সন্ধি কচ্ছপসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!